ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 May, 2022, 11:44 AM

কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে

কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে

সাধারণত নারীর তুলনায় পুরুষের গড় আয়ু কম। তবে সঠিক সময়ে বিয়ে করে পুরুষরাও চাইলে তাদের আয়ু বাড়াতে পারেন। এমনটাই বলছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

অনেকে বলেন, ছেলেদের একটু দেরি করে বিয়ে করা ভালো। তাহলে নিজের জীবনটা কিছুটা গুছিয়ে নিতে পারবে। চাকরি কিংবা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। নিজের বয়সের চেয়ে কম বয়সের মেয়েকে বিয়ে করলে সুখী হবে বেশি। এমন নানা ধরনের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে।

বিয়ে নিয়ে সমীক্ষার ক্ষেত্রে সবচেয়ে জোর দেয়া হয় সম্পর্কে। বিয়ের পর কতটা সুখী হবে দাম্পত্য, তার আড়ালেই রয়েছে যাপনসুখ নামের আর একটি বিষয়। যে নিজের যাপনের ধরন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, তার ততটাই বাড়বে আয়ু–এমনটাই বলছে সমীক্ষা।

সমীক্ষা বলছে, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলে সুখে থাকার সম্ভাবনা বেশি। তার কারণও জানিয়েছেন গবেষকরা। বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ছেলেদের ২৫ বছরের মধ্যে বিয়ে করা গেলে মনের মতো সঙ্গী পাওয়ার সুযোগ থাকে।

মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম থাকে। বিয়েও টিকে বেশি দিন। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status