ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
অবশেষে ব্যাংকারকে বিয়ে করলেন সানাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 27 May, 2022, 7:55 PM

অবশেষে ব্যাংকারকে বিয়ে করলেন সানাই

অবশেষে ব্যাংকারকে বিয়ে করলেন সানাই

বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

জানা যায়, পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।  

‘সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’, ২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সেসময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর আর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি। এর তিনবছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী।  

সানাই মিডিয়ার কাজের চেয়ে অনান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।  

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status