ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
টগি নিয়ে এসেছে লেনোভোর সম্পূর্ণ নতুন মডেলের মনিটর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 8:27 PM

টগি নিয়ে এসেছে লেনোভোর সম্পূর্ণ নতুন মডেলের মনিটর

টগি নিয়ে এসেছে লেনোভোর সম্পূর্ণ নতুন মডেলের মনিটর

বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেড ২০১৭ সাল থেকে বাংলাদেশের বাজারে আমদানি করছে অত্যাধুনিক, সময়োপযোগী আর চাহিদাসম্পন্ন আইটি পণ্য। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বাজারে পরিচিত করেছে লেনোভো ল্যাপটপ ও মনিটর, ‘সিগেট’, সিলিকন পাওয়ার, এ্যাপাচার, হিকভিশন, তোশিবার স্টোরেজ আইটেম, এওসি মনিটর, টগি ইউপিএস-ক্যাবল ও ক্যাসিং, অরোরা পেপার শ্রেডার, প্যান্টম প্রিন্টার, প্যান্টম ও টি-প্রিন্ট টোনার, জোভিশন ও টগি ক্যামেরা আর ‘রিভ’ এন্টিভাইরাস।
 
এরই ধারাবাহিকতায় টগি সার্ভিসেস লিমিটেড অতি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভোর ডি১৯-১০, ডি২০-২০, এল২২ই-৩০ এবং এল২২আই-৩০ মনিটর। অত্যাধুনিক ফিচার সম্বলিত এই মনিটর বাংলাদেশের বাজারে সম্পূর্ণ নতুন।

ডি-সিরিজের ১৮.৫" এবং ১৯.৫" মনিটরে রয়েছে এইচডিএমআই আর ভিজিএ পোর্ট, ভেসা মাউন্ট, ৫ এমএস রেসপন্স টাইম। আছে ১৯.৫" মনিটর যা অনায়াসে সব জায়গায় ব্যবহার উপযোগী।

এল-সিরিজের ২১.৫ মনিটর বাংলাদেশের বাজারে এসেছে ভিএ এবং আইপিএস প্যানেলে। আধুনিক এই মনিটরে রয়েছে এইচডিএমআই আর ভিজিএ পোর্ট, ভেসা মাউন্ট, ৪ এমএস রেসপন্স টাইম, ২ এমএম ন্যারো ব্যাজেল, যা অনায়াসে আপনার কাজের জায়গাকে দেবে চমৎকার লুক এবং হালকা গেমিংয়ের জন্য যা ব্যবহার উপযোগী।  

এই মনিটরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, মোবাইল রাখার স্ট্যান্ড, যা বাজারের অন্যান্য মনিটর থেকে লেনোভো মনিটরকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status