ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ফের ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 1:35 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 May, 2022, 2:12 PM

ফের ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ফের ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের। এ সময় মিছিলটি দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে গেলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছিল।

একদিন পর বৃহস্পতিবার আবার মিছিল বের করল ছাত্রদল। এ সময় ছাত্রদলকে প্রতিহত করতে আগে থেকে লাঠিসোঁটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ ছাড়া তাদেরকে দোয়েল চত্বর, ভিসি চত্বর, টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status