ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঐক্য.কম.বিডি-চ্যানেল আই নজরুল মেলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 12:06 AM

ঐক্য.কম.বিডি-চ্যানেল আই নজরুল মেলা

ঐক্য.কম.বিডি-চ্যানেল আই নজরুল মেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই নজরুল মেলা। নজরুল জয়ন্তীর সকালে চ্যানেল আই চেতনা চত্বরে নজরুল মেলায় বিশিষ্টজনেরা সর্বস্তরে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই নজরুল মেলায় নজরুল চর্চার সঙ্গে জড়িত বিশিষ্টজনরা বলেন, সাম্যের যে গান নজরুল গেয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এরকম আয়োজন ভূমিকা রাথবে।

বেলুন উড়িয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, নজরুল গবেষক ও বিশেষজ্ঞ এবং নজরুল সঙ্গীত শিল্পীরা মেলার উদ্বোধন করেন। সেসময় চ্যানেল আই‘র পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আকতার রেনী।

মানবতা আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে নানা আয়োজনের এ মেলায় নজরুল গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য নজরুল ইন্সটিটিউটকে বিশেষ সম্মাননা জানানো হয়।


আয়োজকরা বলেন, স্বাধীকার থেকে স্বাধীনতা অর্জনে যে পথ রচিত হয়েছিলো, তার পেছনে সাম্যের কবির সৃষ্টিশীল রচনা অনুপ্রেরণা যুগিয়েছে।

ভিডিওবার্তায় ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু শ্রদ্ধাভরে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বলেন: কাজী নজরুল ইসলামকে যতো বেশি স্মরণ করবো, তার সাহিত্য নিয়ে যতো বেশি চর্চা করবো, ততোই তা আমাদের সবার মাঝে ছড়িয়ে যাবে।

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যে মানুষগুলো তাদের ভাবনা ও কর্ম দিয়ে আমাদের বাঙালি চেতনাকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম।

চ্যানেল আই’র পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধে যার লেখা সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে, তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম। দ্রোহের বাইরেও তার লেখায় সবচেয়ে বেশি যে জিনিসটি ছিল তা হলো ন্যায় আর সাম্যের কথা। সবসময়ে মানুষের কল্যাণের কথা, সমতার কথা বলেছেন তিনি।’
 
ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই নজরুল মেলা আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আকতার রেনী বলেন, এসময় আমরা কবিকে আরও বেশি স্মরণ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status