ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
যে সব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 4:14 PM

যে সব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

যে সব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার (২৫ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় ঢাকাসহ দেশের ৬ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগের তুলনায় মঙ্গলবার বৃষ্টি কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি বলেন, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরিশাল, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status