ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
জাতীয় শিক্ষা সপ্তাহে জেলায় সেরা বাগমারার মিথিলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 3:43 PM

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলায় সেরা বাগমারার মিথিলা

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলায় সেরা বাগমারার মিথিলা

জাতীয় শিক্ষা সপ্তাহে দুইটি বিভাগে জেলায় সেরা হয়েছে রওনক জাহান মিথিলা। সে বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রওনক জাহান মিথিলা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মানসিংহপুর গ্রামের বিজিবির কর্মকর্তা রওশন আলীর মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাতিজি।

চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ‘খ’ গ্রুপে নির্ধারিত বক্তব্য ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় জেলায় সেরা হয়। প্রতিযোগিতায় রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে সে কৃতিত্ব অর্জন করে। বিকালে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি থেকে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিথিলা এর আগেও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status