ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, গ্রেফতার ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 1:46 PM

নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

নিঁখোজ ভারতীয় গায়িকা দিব্যা ইন্দোরা ওরফে সংগীতার মাটিতে পোঁতা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ১১ মে থেকে নিঁখোজ ছিলেন তিনি।

সংগীতাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে রোহতক পুলিশ।

হরিয়ানার বিনোদন জগতের জনপ্রিয় মুখ সংগীতা। দিল্লিতে থাকতেন তিনি। তার সঙ্গে প্রায় তিনদিন যোগাযোগ করতে পারছিল না পরিবার। এরপর গত ১৪ মে গায়িকাকে কিডন্যাপ করা হয়েছে মর্মে মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। এরপর তল্লাশি শুরু করে পুলিশ।

জানা যায়, রোহিত নামের এক ব্যক্তির সঙ্গে ভিওয়ানিতে মিউজিক অ্যালবাম শুটিং করতে বেরিয়েছিলেন সংগীতা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খাচ্ছে গায়িকা।

অন্যদিকে দিব্যার পরিবারের অভিযোগ পুলিশ ঠিক সময়ে উদ্যোগ নিলে হয়তো প্রাণ বাঁচত তাদের মেয়ের। পুলিশকে গায়িকার পরিবার আগেই জানিয়েছিল সংগীতার সঙ্গে কাজ করছিল এমন দুই ব্যক্তিই কিডন্যাপ করেছে গায়িকাকে!

শনিবার সংগীতার ফোন সুইচ অন হয়। তারপরই লোকেশন ট্র্যাক করে রোহিতকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সংগীতাকে খুন করবার কথা পুলিশি জেরায় স্বীকার করে নেয় অভিযুক্ত। তিনি জানান, সংগীতা তাকে ব্ল্যাকমেল করছিল, সেই কারণেই বন্ধুর সঙ্গে মিলে গায়িকাকে খুন করে সে।  

রোহিতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়ে ভৈরো ভাবানি নামের এক গ্রামের কাছে ফ্লাইওভারের কাছ থেকে উদ্ধার হয়েছে হরিয়ানার এই গায়িকার পচাগলা মরদেহ। এরপর সংগীতাকে শনাক্ত করে তার দেহের ময়নাতদন্তের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সংগীতাকে। এরপর অপর অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। দুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status