ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
তাইওয়ানে হামলা পরিকল্পনার অডিও ফাঁস চীনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 11:59 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 May, 2022, 12:25 PM

তাইওয়ানে হামলা পরিকল্পনার অডিও ফাঁস চীনের

তাইওয়ানে হামলা পরিকল্পনার অডিও ফাঁস চীনের

চীনের একজন মানবাধিকারকর্মী জেনিফার জেং ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ তাঁর টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন। অডিও ক্লিপে শোনা যায়, চীনা সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাইওয়ানে অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ওই অডিও ক্লিপ অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম উইঅনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউটিউবে প্রকাশিত ৫৭ মিনিটের ওই অডিও ক্লিপের নির্মাতা লুড মিডিয়া। অডিও ক্লিপে শোনা যায়, গোপন এক বৈঠকে বসেছেন চীনের সামরিক কমান্ডাররা। তাইওয়ানে এখন যুদ্ধ পরিস্থিতি কেমন এবং সেখানে সেনা পাঠানো নিয়ে আলোচনা করছেন তাঁরা।

অডিও ক্লিপটিতে চীনের শীর্ষ সামরিক কমান্ডারদের তাইওয়ানে অভিযান পরিচালনার আদেশ বাস্তবায়নের কথা বলতে শোনা যায়। তাঁরা বলেন, প্রেসিডেন্ট শি ও দলের কেন্দ্রীয় কমিটির আদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কৌশলগত ও নিষ্পত্তিমূলক বিজয় অর্জনের জন্য গুয়াংডং মিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সামরিক কমান্ডারদের বলতে শোনা যায়, ‘একটি যুদ্ধ শুরু করা, তাইওয়ানের স্বাধীনতা বিনষ্ট ও শক্তিশালী শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দ্বিধা করব না। দেশে ও আন্তর্জাতিক পরিসর নিয়ে এটা দলের কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক শি চিনপিংয়ের বড় একটি কৌশলগত সিদ্ধান্ত।’

ওই অডিও ক্লিপের আলোচনা থেকে আরও জানা যায়, চীনের সামরিক কমান্ডাররা খুবই স্বল্প তরঙ্গের একটি স্যাটেলাইট ফোন তিয়ানতং-১ স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে মুঠোফোনে যোগাযোগব্যবস্থা তৈরি করা হবে। তাইওয়ানে অভিযান পরিচালনার জন্য ১ লাখ ৪০ হাজার সেনা, ৯৫৩টি যুদ্ধজাহাজ, ১ হাজার ৬৫৩ ইউনিট মনুষ্যবিহীন আকাশযান সরঞ্জাম ও ড্রোন ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া ৩৮টি যুদ্ধবিমান, ৫৮৮টি ট্রেন কার, বিমানবন্দর, জাহাজ নোঙর করার বন্দরসহ ১৯টি বেসামরিক অবকাঠামো স্থাপন করা হবে। যাতে তাইওয়ান প্রণালির এই অভিযান পরিচালনায় পূর্ণ সহযোগিতা করা সম্ভব হয়।

ইউটিউবে চীনা মানবাধিকারকর্মী জেনিফার জেংয়ের প্রকাশিত অডিও ক্লিপটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চীনের তাইওয়ান দখল করা নিয়ে বিশ্লেষকেরাও আলোচনা করছেন। অডিও ক্লিপটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। তবে বিভিন্ন দেশের একাধিক নিরাপত্তা সংস্থা ক্লিপটির সত্যতা যাচাই করার চেষ্টা করছে। জেনিফার জেংয়ের দাবি, ১৫ মে এই গোপন বৈঠক হয়েছে। দল ও সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, কেউ বৈঠকের বিষয়টি ফাঁসের চেষ্টা করলে তাঁকে হত্যা করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status