ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বাইডেনের মাথার উপর দিয়ে উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 8:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 May, 2022, 9:46 PM

বাইডেনের মাথার উপর দিয়ে উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান

বাইডেনের মাথার উপর দিয়ে উড়ল চীন–রাশিয়ার যুদ্ধবিমান

জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে। সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। এর মধ্যেই জাপান সাগরের ওপর দিয়ে চীন-রাশিয়ার যুদ্ধবিমান যৌথ মহড়া চালিয়েছে। আজ মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির

এ ঘটনায় চীন ও রাশিয়ার কাছে জাপানের পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানানো হয়েছে বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন। টোকিওতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোয়াডের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।


জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় পৌঁছায়নি। কিন্তু গত নভেম্বর মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকের ডগায় যৌথ বিমান মহড়া চালাল চীন-রাশিয়া।

নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এ ছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ ছাড়া একটি রাশিয়ান গোয়েন্দা বিমান জাপানের হোক্কাইডু দ্বীপের উত্তর দিক থেকে মধ্য জাপানোর নোতো উপদ্বীপে উড়ে গেছে। কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status