ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাবার অনেক টাকা, তারপরও ছিনতাই করে সে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 May, 2022, 12:53 AM

বাবার অনেক টাকা, তারপরও ছিনতাই করে সে

বাবার অনেক টাকা, তারপরও ছিনতাই করে সে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই করার ৪৮ ঘণ্টার মধ্যেই ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়েছে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে নওদাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী আব্দুল ওয়াদুদ ওরফে বুলবুলের বাবা অনেক টাকা-পয়সার মালিক। তারপরও সে ছিনতাই করে বলে জানায় পুলিশ।

শুক্রবার দুপুরে মহানগরীর রেলগেট এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজের স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় আব্দুল ওয়াদুদ ওরফে বুলবুল। ওই ছিনতাইকারীকে শনিবার গভীর রাতে নওদাপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বুলবুল পপুলার হেলথ কেয়ার নামের একটি কোম্পানির প্রতিনিধি। তার পিতার নাম প্রকৌশলী আব্দুল হামিদ। মহানগরীর টিকাপাড়া এলাকায় তাদের চারতলা বাড়ি রয়েছে। বাবার যথেষ্ট সম্পদ থাকার পরেও মাদকাসক্তির কারণে বুববুল ছিনতাই করে।

ওসি আরও জানান, বুলবুলের কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুলবুলকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status