ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঘরে পড়ে ছিল ২ সন্তানসহ মায়ের গলা কাটা মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 May, 2022, 11:21 AM

ঘরে পড়ে ছিল ২ সন্তানসহ মায়ের গলা কাটা মরদেহ

ঘরে পড়ে ছিল ২ সন্তানসহ মায়ের গলা কাটা মরদেহ

নরসিংদীর বেলাবতে বসতঘর থেকে মা ও ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

পুলিশ জানায়, নিহত রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। তিনি কাজের সুবাদে শনিবার (২১ মে) গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে যান। সকালে বাড়িতে এসে দেখেন ঘরে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখোনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status