ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 8:19 PM

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ঢাকায় ইভান ডান্স ট্রুপের সঙ্গে নাচের পারফর্ম করবেন ‘ধাড়কান’ অভিনেত্রী।  বিষয়টি নিশ্চিত করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অবশ্য এক ভিডিও বার্তায় শিল্পাও ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আগামী ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ঢাকার একটি পাঁচতারা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ও  বিজনেস এক্সপো’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নাচে পারফর্ম করবেন শিল্পা শেঠি। এ ছাড়াও পুরস্কার তুলে দেবেন তিনি।

ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। এটা চূড়ান্ত হয়েছে। মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ও  বিজনেস এক্সপোর শেষ দিন তিনি পারফর্ম করবেন। একই সঙ্গে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি। ’

শিল্পা শেঠির পারফর্ম প্রসঙ্গে সোহাগ বলেন, ‘শিল্পা আমাদের দেশি শিল্পীদের সঙ্গে নাচবেন। আমাদের ইভান ডান্স ট্রুপের সঙ্গে কী কী গানে নাচবেন সেটা কম্পোজিশন করে পাঠিয়ে দেব। এখন পর্যন্ত এমনই কথা রয়েছে। বেশ ভালো একটি প্রগ্রাম হতে যাচ্ছে। ’

মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতিমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। ’

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন শিল্পা।

কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status