ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাক-ঠোঁট দিয়ে ঝরছে রক্ত, ক্ষতবিক্ষত প্রিয়াঙ্কার মুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 6:25 PM

নাক-ঠোঁট দিয়ে ঝরছে রক্ত, ক্ষতবিক্ষত প্রিয়াঙ্কার মুখ

নাক-ঠোঁট দিয়ে ঝরছে রক্ত, ক্ষতবিক্ষত প্রিয়াঙ্কার মুখ

ক্ষতবিক্ষত চেহারা, নাক-ঠোঁট থেকে ঝরছে রক্ত। চোখে-মুখে আতঙ্কের ছাপ। প্রিয়াঙ্কা চোপড়ার এমন ছবি দেখে শরীর শিউরে উঠলো ভক্তদের। অভিনেত্রীকে নিয়ে রীতিমতো চিন্তায় তারা।

কী হলো প্রিয়াঙ্কার? তিনি সুস্থ আছেন তো? চোট লেগেছে নায়িকার? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। আপতত নিজের ডেবিউ ওয়েব সিরিজ সিটাডেল-এর শ্যুটিং সারছেন প্রিয়াঙ্কা। আর সেই সিরিজের শ্যুটিং সেট থেকেই এমন ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা প্রশ্ন রাখেন, ‘তোমাদেরও কর্মক্ষেত্রে খুব কঠিন সময় যাচ্ছে কি?’

ছবিতে কালবো টপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। থেঁতলানো মুখে এমন সেলফি কেন পোস্ট করলেন পিগি চপস? চিন্তিত ফ্যানেরা প্রশ্ন করেছেন, ‘তুমি ঠিক আছো তো?’ কেউ লিখেছেন, ‘এটা মেকআপ নাকি সত্যি চোট পেয়েছো?'

রুশো ব্রাদার্সের নেতৃত্বে তৈরি হচ্ছে সায়েন্স ফিকশন সিরিজ, সিটাডেল। আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হবে এই সিরিজ। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিরিজে রয়েছেন হলিউড তারকা রিচার্ড ম্যাডেন। জানুয়ারিতে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের জন্মের পর ফের একবার কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। গত ডিসেম্বরে সিরিজের লন্ডন শেডিউল শেষ করেছিলেন প্রিয়াঙ্কা।

এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। হলিউডে ‘এন্ডিং থিংস’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-এর মতো প্রোজেক্ট রয়েছে তার হাতে, পাশাপাশি বলিউডে পরিচালক ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status