ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 1:44 PM

১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!

১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!

চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স গত এপ্রিলে তাদের হট সিরিজের নতুন দুটি ফোন উন্মােচন করেছিল। এবার প্রতিষ্ঠানটি একই সিরিজের নতুন আরেকটি ফোন বাজারে নিয়ে এসেছে। মডেলের নাম ‘ইনফিনিক্স হট ১২ প্লে’। ফোনটিতে ৬ জিবি র‍্যামের সাথে থাকছে ৫ জিবি এক্সটেন্ডেড র‍্যাম

ফোনটিতে থাকছে ৬.৮২ ইঞ্চির আইপিএস টিএফটি ডিসপ্লে। এইচডি প্লাস থাকায় ৭২০ বাই ১৬১২ পিক্সেলের ভিডিও দেখা যাবে। ঝকঝকে ছবি ও ভিডিও দেখতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধা।

ইনফিনিক্স তাদের নতুন এই ফোনে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপসেট যুক্ত করেছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১২। ৬ জিবি র‍্যামের সাথে ৫ জিবি এক্সটেন্ডেড র‍্যাম থাকায় ১১ জিবি র‍্যামের সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে ১২৮ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ডুয়েল ক্যামেরা সেটআপের হট ১২ প্লে ফোনের পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে ফোনে ৬ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ে দ্রুত চার্জ করা যাবে।

ফোনটি চারটি রঙে পাওয়া যাবে- ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। দাম পড়বে মাত্র ১০ হাজার টাকা।

একনজরে ফোনটির স্পেসিফিকেশন

র‌্যাম: ৬ জিবি (৫ জিবি এক্সটেন্ডেড র‍্যাম), রম ১২৮ জিবি
প্রসেসর: মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর
ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি আইপিএস টিএফটি ডিসপ্লে

রেজুলেশন: ৭২০ বাই ১৬১২ পিক্সেল
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
দাম: ১০ হাজার টাকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status