ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরুষেরা বিছানায় বিশেষ যৌনক্ষমতা চান? এই খাবারটির খোঁজ রাখেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:51 PM
সর্বশেষ আপডেট: Monday, 9 May, 2022, 8:52 PM

পুরুষেরা বিছানায় বিশেষ যৌনক্ষমতা চান? এই খাবারটির খোঁজ রাখেন?

পুরুষেরা বিছানায় বিশেষ যৌনক্ষমতা চান? এই খাবারটির খোঁজ রাখেন?

মাখানা পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন ও জিঙ্ক রয়েছে। এই সব উপাদান শরীরে পর্যাপ্ত পুষ্টির জোগান তো দেয়ই, পাশাপাশি পুরুষের যৌনস্বাস্থ্যের দিকেও সতর্ক নজর রাখে।

 'মেল সেক্স ড্রাইভ' হালের লাইফ স্টাইলে খুবই আলোচিত একটা বিষয়। জীবনযাপনের ধকলে এটা কমে যাওয়া বা দ্রুত স্তিমিত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকেই। এজন্যে নানা জনে নানা রকম বলেন। নানা জনে নানা রকম টোটকা বা খাবার-দাবার 'ট্রাই'ও করে দেখেন। সম্প্রতি 'মাখানা' নামের একটি খাবারের কথা যেমন খুব শোনা যাচ্ছে। যে খাবার বিছানায় পুরুষদের নাকি অপ্রতিরোধ্য করে তোলে!  

সবার আগে মাখানার পরিচয়টা জানা যাক। পুষ্টি বিশেষজ্ঞেরা বলছেন, ফাঁপা গোলাকার সাদাটে রঙের মাখানা আসলে পদ্মবীজ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের দাবি, মাখানা পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন ও জিঙ্ক রয়েছে। এই সব উপাদান শরীরে পর্যাপ্ত পুষ্টির জোগান তো দেয়ই, পাশাপাশি পুরুষের যৌনস্বাস্থ্যের দিকেও সতর্ক নজর রাখে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে মাখানার চাষ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

চল্লিশ পেরোলেই বহু পুরুষ যৌনসমস্যায় ভুগে থাকেন। অনেকে আবার কয়েক ধাপ এগিয়ে পুরুষত্বহীনতারও শিকার হন। এর জন্য দায়ী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এই দুই ঘাতক রোগের জন্যই পুরুষাঙ্গে ঠিক মতো রক্ত সঞ্চালন হতে পারে না। তখন স্থায়ী যৌনসমস্যা দেখা দিতে পারে। যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই জাতীয় সমস্যা থেকে মুক্তির উপায় হল মাখানা। রোজ নিয়ম করে এক মুঠো করে মাখানা খেলে এই ধরনের সমস্যা দূর হবে। তাঁদের বক্তব্য, নিয়মিত মাখানা খেলে পুরুষরা যৌনসমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কেননা মাখানা শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বাড়াতে সহায়তা করে।

এ ছাড়া ওজন কমানোর ডায়েটেও বিশেষ জায়গা করে নিয়েছে মাখানা। সকালে খালি পেটে নিউট্রিয়েন্টে ঠাসা মাখানা খেলে দারুণ উপকার মেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status