ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসছে প্রথম মুসলিম মার্ভেল সুপারহিরো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:42 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 May, 2022, 11:11 AM

আসছে প্রথম মুসলিম মার্ভেল সুপারহিরো

আসছে প্রথম মুসলিম মার্ভেল সুপারহিরো

ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস এর পরে ইতিহাস তৈরী করতে আসছে প্রথম মুসলিম মার্ভেল সুপারহিরো সিরিজ মিস মার্ভেল। এর মধ্যেই প্রকাশ হয়েছে সিরিজের প্রোমো এবং ট্রেলার।

এটিই প্রথম মার্ভেল স্টুডিওর পণ্য যা দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে। সিনেমাটি নির্মান করেছেন বিশা কে আলী। সিরিজটিতে ব্যাটগার্ল পরিচালক আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লা পরিচালনাকারী দলের নেতৃত্ব দিচ্ছেন।

‘নট অ্যালোন’ শিরোনামের ৩০ সেকেন্ডের প্রোমোটি পাকিস্তান-আমেরিকান কিশোরী কমলা খানের ক্ষমতাকে জানান দেয়। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার মহাজাগতিক ক্ষমতা রয়েছে। ট্রেলার আর প্রোমো বলছে সিরিজটি একজন তরুণ সুপারহিরোর আগমনের গল্প বলবে।

এই কমিক্সে কমলার আকার পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। সে তার শরীরকে মূর্তির মতো বড় করতে পারে এবং নিজেকে ছোট আকারে সঙ্কুচিত করতে পারে। মিস মার্ভেলে অভিনয় করেছেন ফারহান আখতার, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, জেনোবিয়া শ্রফ এবং আরও অনেকে।

আগামী ৮ জুন ২০২২ এ ভারতে ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হবে মিস মার্ভেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status