রোববার বিকালে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মো. শাহীদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি ডিআরএম নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে সকালেই রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শুধু টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহারই নয়, ঐ ঘটনায় পাবনার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) শোকজ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে তিন যাত্রীর কাছ থেকে নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।