ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 7:58 PM

পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ

পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ

পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। ইউক্রেনে যুদ্ধের প্রতিবাদে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার ওয়ারস শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সেনাদের জন্য উৎসর্গকৃত একটি সমাধিক্ষেত্রে এ ঘটনা ঘটে।
খবরে আরও বলা হয়, পোলান্ডের রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভ সেখানে পুষ্পস্তাবক অর্পণ করতে যান।কিন্তু সমাধিক্ষেত্রে ইউক্রেন যুদ্ধবিরোধী কয়েকশ বিক্ষোভকারীর বিক্ষোভের মুখে পড়েন তিনি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ রাষ্ট্রদূত আন্দ্রেভের পাশে দাঁড়ানো একজন বিক্ষোভকারী পেছন থেকে তার ওপর লাল রঙ ছুড়ে মারেন। প্রতিবাদকারীরা তাকে সমাধিক্ষেত্রে ফুল দিতে বাধাপ্রদান করেন। বিক্ষোভকারীরা রুশ রাষ্ট্রদূতকে ‘ফ্যাসিস্ট এবং হত্যাকারী’ বলে  স্লোগান দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status