ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নুসরাতকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন আলম!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:21 PM

নুসরাতকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন আলম!

নুসরাতকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন আলম!

সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পরিচিতি পান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

একটা সময় মঞ্চ, সিনেমায় অভিনয়ে তার সঙ্গে নিয়মিত দেখা গেছে নুসরাতকে। ভালোবেসে বিয়েও করেন দুজন।

কিন্তু এখন শোনা যাচ্ছে, আলমের সঙ্গে নুসরাতের বিচ্ছেদ সময়ের ব্যাপার। নতুন প্রেমে মজেছেন হিরো আলম। রিয়া মণি নামে এক তরুণীর সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন আলম-রিয়া।

একটি সিনেমায় দুজনে জুটি বেঁধে অভিনয় করবেন বলেও জানা যায়। দুজন এখন চুটিয়ে প্রেম করছেন।

এই মুহূর্তে আলম ও রিয়া লালমনিরহাটে একটি মেলায় অবস্থান করছেন। সেখানে স্টেজে পারফর্ম করবেন তারা। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে আলম কথা বলতে চাননি। তবে দুজনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে আলম বলেন, আমার ও নুসরাতের ভুল বোঝাবুঝি চলছে। বর্তমানে রিয়ার সঙ্গেই জুটি বেঁধে স্টেজে পারফর্ম করছি। দর্শক আমাদের দুজনকে খুব পছন্দ করছেন। রিয়া ও আমি জুটি বেঁধে সিনেমা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

গত কয়েক বছর ধরে আলম নিয়মিতভাবে গানও গাইছেন। বিভিন্ন সময় গান গেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status