ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেজায় ক্ষেপেছেন রেলমন্ত্রীর শ্বশুরপক্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 10:59 AM
সর্বশেষ আপডেট: Monday, 9 May, 2022, 12:10 PM

বেজায় ক্ষেপেছেন রেলমন্ত্রীর শ্বশুরপক্ষ

বেজায় ক্ষেপেছেন রেলমন্ত্রীর শ্বশুরপক্ষ

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে দিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের ঘটনায় গণমাধ্যমের অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রীর শ্বশুরকূলের আত্মীয়-স্বজন।

রোববার (৮ মে) এই ঘটনার মূল অভিযোগকারী ও রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাতে এসে সংবাদকর্মীদের দেখেই ক্ষোভ প্রকাশ করে বিষোদগার করেন।

তিনি বলেন, এটি গণমাধ্যম কর্মীদের বাড়াবাড়ি।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সরকার বিরোধী আখ্যায়িত করে ‘গণমাধ্যমই বাংলাদেশের একমাত্র বিরোধী দল’ বলে মন্তব্য করেন।

তবে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে সেই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলে রাজি হননি।

তিনি বলেন, আগে আমি তদন্তকারী কর্মকর্তাদের সাথে দেখা করে তারপরে আপনাদের সাথে কথা বলবো। কারণ আমি জানি আপনাদের নানা ধরনের প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে।

কথা শেষ না হতেই তিনি সেখান থেকে চলে গিয়ে বিভাগীয় রেল কন্ট্রোল রুমের কক্ষে গিয়ে বসে থাকেন। তখন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি উদ্ধত আচরণ করেন।

এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে গণমাধ্যমকর্মীদের ফোনে বিভিন্ন প্রশ্নে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম। অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানা-হেঁচড়া করে বিষয়টি বড় করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা এই এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন। যেটা না করলেও পারতেন। আমি যা বলার তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই এখন।

তবে অভিযোগের বিষয়ে তিনি বলেন, যে অভিযোগ আমি দিয়েছি সেটি সঠিক ছিলো। ওই টিটিই আমাদের সাথে খারাপ আচরণ করেছেন। রেলমন্ত্রী তার সম্পর্কে কি ধরনের আত্মীয় জানতে চাইলে তিনি বলেন, তাকে জড়িয়ে প্রশ্ন না করাই ভালো। কারণ তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনারা শুধু শুধু তাকে নিয়ে আমাকে প্রশ্ন করছেন। আত্মীয় হলেই কি তাকে নিয়ে প্রশ্ন করতে হবে?

এদিকে ঈশ্বরদী পৌরসভার নূর মহল্লায় ইমরুল কায়েসের বাড়ির এলাকায় গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের উদ্দেশ্যে অশ্লীল ও অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন রেলমন্ত্রীর শ্বশুরকূলের লোকজন।

সেখানে উপস্থিত সংবাদকর্মীরা জানান, ওই মহল্লায় পৌঁছানোর পর পরই তাদের উদ্দেশ্যে তেড়ে আসে কয়েকজন যুবকসহ এক নারী। এ সময় তাদের গালিগালাজের মুখে বাড়ির লোকজনের কথা না শুনেই ফিরে আসতে বাধ্য হন তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ট্রেনে ওঠেন ইমরুল কায়েস প্রান্ত, হাসান আলী ও ওমর ফারুক নামের তিন যাত্রী।

পথিমধ্যে টিকিট চেকিংয়ের সময় তাদের জরিমানা করলে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ফোনে টিটিইকে সাময়িক বরখাস্ত করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী আলোচনা শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status