ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুশফিকের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানতে চায় বিসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 8:20 PM

মুশফিকের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানতে চায় বিসিবি

মুশফিকের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানতে চায় বিসিবি

দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে জাতীয় দলে এখন নিয়মিত খেলছেন ৪ জন। দেশের ইতিহাসে কিংবদন্তিতুল্য হলেও তাদের মধ্যে আবার ফরম্যাট ভেদে খেলার প্রবণতা দেখা দিয়েছে। এমতাবস্থায় মুশফিকের ভবিষ্যৎ নিয়ে একটি সিদ্ধান্ত জানতে চায় বিসিবি।

ক্যারিয়ারের শেষদিকে থাকায় সিনিয়র ক্রিকেটারদের অনেকের ফর্মই আগের মত নেই। বাস্তবতা মেনে টিম ম্যানেজমেন্ট বা বোর্ডকেও তরুণদের ওপর ভিত্তি করে ভবিষ্যতের রণকৌশল সাজাতে হচ্ছে।

অনেকদিন ধরেই তামিম ইকবাল টি-২০ খেলছেন না। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন। সাকিব আল হাসান প্রায়শই থাকেন ছুটিতে। শুধু মুশফিকুর রহিমই এখনো নিয়মিত তিন ফরম্যাটে খেলে যাচ্ছেন।

তবে মুশফিক তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বোর্ডকে নিজ থেকেই অবহিত করবেন, এমন আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করে খেলুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক।’

তিনি আরো বলেন, ‘যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো। যদি সিদ্ধান্ত না নেয় একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। টি-২০ আসার পর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ক্রিকেটে বিরাট একটা পরিবর্তন এসেছে। আমি সমস্যার কিছু দেখছি না।

এরপর পাপন বলেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটা খেলোয়াড়রা নিতে পারলেই ভালো। খামোখা মিডিয়াকে না বলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তখন আমাদেরও সুবিধা হয়। বাইরের দেশে তা-ই হয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status