ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কত টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শ্রাবন্তী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 8:16 PM

কত টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শ্রাবন্তী?

কত টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শ্রাবন্তী?

নতুন গাড়ি কিনেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শনিবার ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারে স্বাগতম’।

জানা গেছে, শ্রাবন্তীর কেনা গাড়িটি হলো ভলভো এক্সসি ৬০ মডেলের। এটির দাম ৬৫ লাখ ৯০ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭৪ লাখ টাকার বেশি। বোঝাই যাচ্ছে, নতুন গাড়ির জন্য মোটা অংকের অর্থ ব্যয় করেছেন অভিনেত্রী।

সিলভার রঙের গাড়িটির সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের ওয়ান পিস ও সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে, দরজা খুলে সিটে বসে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

এদিকে শনিবারই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন সিনেমা ‘ভয় পেও না’র ট্রেলার। এর সুবাদে গতকালও খবরের শিরোনামে ছিলেন অভিনেত্রী। সিনেমাটিতে ওম সাহানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পরিচালনায় অয়ন দে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status