ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 6:19 PM

মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

বার্ট্রান্ড রাসেল তার ‘ম্যারিজ অ্যান্ড মোরালস’ বইয়ে বলেছেন, মাতৃত্ব সহজাত প্রবৃত্তি, পিতৃত্ব সহজাত নয়। সেজন্য প্রকৃতির কিছু ব্যতিক্রম বাদে সর্বত্র দেখা যায় সন্তানের জন্য মায়েরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দ্বিধাবোধ করেন না।

বিশ্ব মা দিবস আজ। দিবসটি উপলক্ষে যে যার মনের আবেগ মিশিয়ে মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।  অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে আবেগীবার্তা দিচ্ছেন।

মাহারা সন্তানরাও মায়ের স্মৃতি রোমন্থন করছেন, মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ব্যতিক্রম নন; ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানও।  মা দিবসে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তা লিখেছেন তিনি।

আমেরিকায় নাগরিকত্বের দাফতরিক প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখানে বসেই মা দিবসে স্মরণ করলেন প্রিয় মাকে।

মায়ের সঙ্গে ছবি দিয়ে শাকিব খান লেখেন, ‘আম্মা, সবকিছুর জন্য আমার পক্ষ থেকে আমৃত্যু তোমাকে ধন্যবাদ। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সকল মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status