ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
ফের বিয়ে সামান্থার, পাত্র দূরের কেউ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 1:05 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 May, 2022, 1:17 PM

ফের বিয়ে সামান্থার, পাত্র দূরের কেউ!

ফের বিয়ে সামান্থার, পাত্র দূরের কেউ!

অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তারপরই বিয়ে। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায় থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা।

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ অন্তভা’ গানে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। মাত্র মিনিট তিনেকের গানের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তার ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ।

কিন্তু এবার নুতনভাবে আলোচনায় এসেছেন সামান্থা তার ভবিষ্যৎ নিয়ে। ভাগ্যে বিশ্বাসী সামান্থা তার জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যৎবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছুদিন পর।  খবর আনন্দবাজার পত্রিকার।

জ্যোতিষী কল্পেশ শাহর মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তার কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে। তৃপ্ত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status