ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আবারো আফগানিস্তানের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৩৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 9:28 AM
সর্বশেষ আপডেট: Saturday, 23 April, 2022, 12:04 PM

আবারো আফগানিস্তানের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৩৩

আবারো আফগানিস্তানের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৩৩

আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের (২২ এপ্রিল) এ ঘটনায় আহত হন আরও অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।

হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই- শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status