ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ক্যাটরিনাকে রণবীরের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হাশমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 7:52 PM

ক্যাটরিনাকে রণবীরের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হাশমি

ক্যাটরিনাকে রণবীরের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হাশমি

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের কথা সকলের জানা! দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় এ জুটির। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তারা। গত ডিসেম্বরে ক্যাটরিনা বিয়ে করেন ভিকি কৌশলকে আর গত সপ্তাহে আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর।  

তবে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে এখনও আলোচনা হচ্ছে বলিউডে।

নায়ক ইমরান হাশমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল— রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? তখন তিনি রণবীরকে পরামর্শ দেন— ‘প্রেম প্রেম খেলা বন্ধ করো। ’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো। ’

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জাগ্গা জাসুস’ সিনেমায়। তার পরই দুজনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।  

 মহেশ শর্মার ‘টাইগার-৩’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন ইমরান, সঙ্গে রয়েছেন এ অভিনেত্রীর আরেক সাবেক সালমান খান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status