ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
টিকিটের জন্য উপচেপড়া ভিড় কমলাপুরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 April, 2022, 5:41 PM
সর্বশেষ আপডেট: Friday, 22 April, 2022, 8:03 PM

টিকিটের জন্য উপচেপড়া ভিড় কমলাপুরে

টিকিটের জন্য উপচেপড়া ভিড় কমলাপুরে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট অগ্রিম বিক্রির এক দিন আগেই শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যদিনের তুলনায় স্টেশনে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীরা আজ ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট নিচ্ছেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যেসব যাত্রী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই আজকে টিকিট কাটতে এসেছেন। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।

একজন যাত্রী চারজনের টিকিট কাটবে। সেক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে। অন্যথায় টিকিট দেওয়া হবে না।

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল, ৩০ এপ্রিলেরর এবং ২৭ এপ্রিল ১ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল দেওয়া হবে ২ মে’র ট্রেনের টিকিট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status