|
কোটি টাকা না হলে ভেঙে ফেলা হবে রুবেলের কবর, কান্নায় ভেঙ্গে পড়লেন চৈতি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
![]() কোটি টাকা না হলে ভেঙে ফেলা হবে রুবেলের কবর, কান্নায় ভেঙ্গে পড়লেন চৈতি (ভিডিও) বনানী কবরস্থানে প্রতিটি কবরের স্থায়িত্ব দুই বছর। এই সময়ের পর সেই জায়গাই হয়তো হয়ে যাবে অন্য কারও শেষ বিশ্রামের জায়গা। তবে কবরস্থানে স্থায়ীভাবে জায়গা রাখতে হলে প্রায় এক কোটি টাকা প্রয়োজন। তিন বছর ধরে মোশাররফের ক্যানসারের চিকিৎসার খরচ গুনে প্রায় নিঃস্ব তাঁর পরিবার। আজ স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে ফারহানা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘রুবেল তো আসলে আমাদের সবার, তা–ই না? রুবেল তো দেশের জন্য খেলেছে। সত্যি কথা বলতে, এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় এক কোটি টাকা। আমার কাছে তো এত টাকা নেই। আমি চাই, রুবেলের কবরটা স্থায়ী হোক। রুবেল যেন একটু মাটি পায়।’ মোশাররফের কবর স্থায়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে স্ত্রী ফারহানা বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, উনি তো অনেককে অনেক কিছু দেন। তিনি তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। জীবিত ক্রিকেটারদের জন্য তো ওনার অনেক কিছু। আমার রুবেলের জন্য কি একটু মাটি তিনি দেবেন না?’ ছেলে রুশদানের জন্য হলেও বনানী কবরস্থানে মোশাররফের জন্য স্থায়ী জায়গার আকুতি ফারহানার। ‘রুবেলের জন্য একটা স্থায়ী ঠিকানা, যাতে আমার ছেলেটা দেখতে পারে। দুই বছর পর আমরা তো পারব না রুবেলকে দেখতে। রুবেল তো কোথাও নেই, শুধু এখানে আছে,’ বলেছেন ফারহানা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
