রাজশাহীতে 'পরিবর্তন'র উদ্যোগে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 April, 2022, 12:56 AM
রাজশাহীতে 'পরিবর্তন'র উদ্যোগে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে সামাজিক ও মানবধিকার সংগঠন “পরিবর্তন” এর আয়োজনে ‘প্রাক বাজেট সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।সেফটি এন্ড রাইটস সোসাইটি, দি এশিয়া ফাউন্ডেশন এবং গনতান্ত্রিক বাজেট আন্দোলনের যৌথ উদ্যোগে বৃহস্প্রতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে “ অংশগ্রহণমূলক বাজেট- জেলা পর্যায়ে জাতীয় এবং স্থানীয় চাহিদা নিরুপণ” শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
‘পরিবর্তন’ এর পরিচালক রাশেদ রিপনের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ এন কে নোমান। এসময় অন্যদের বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আহম্মেদ শফি উদ্দিন, জাতীয় মহিলা পরিষদ রাজশাহীর সভানেত্রী কল্পনা রায়, আদিবাসী নেতা এভারেষ্ট হেমব্রম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন মর্জিনা পারভীন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি, দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি মোহনা,এনজিও বেলার বিভাগীয় সমন্বয়কারি তন্ময় স্যন্যাল এবং টিআইবির সমন্বয়কারি মুনিরুজ্জামান প্রমখ।
সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আগামী বাজেটে পরিকল্পনায় সরকারে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত পানি ব্যবস্থাপনার। এটি কৃষি তথা সামগ্রীক উন্নয়নে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে পরিগনিত হবে। এর জন্য অঞ্চল ভেদে পৃথক পরিকল্পনা প্রয়োজন। বরেন্দ্রর মতো খরা প্রবণ এলাকার জন্য এক ধরণের, হওড়ের ক্ষেত্রে আর এক ধরনের, এবং দক্ষিণ অঞ্চলের জন্য আরেক ধরণের পরিকল্পনা করা প্রয়োজন।রাজশাহীর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এই এলাকার অর্থনৈতিক কর্মকান্ড বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি এবং মাছ চাষের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।
বক্তারা আরো বলেন,সবার আগে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসন বিশেষ জরুরী। সরকারি ব্যবস্থাপনা ব্যায় কমিয়ে জনগনের ওপর ভ্যাট ও ট্যাক্সের বোঝা কমানোর দিকে মনোনিবেশ করতে হবে।দেশের কৃষক এবং ছোট ব্যবসায়িদের চাপ মুক্ত রাখা গেলে যে কোনো ধরনের অর্থনৈতিক বিপর্যয় রোধ করা যেতে পরে। এর বাস্তব প্রমান করোনা কালে পাওয়া গেছে।