ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে একজনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 10:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 19 April, 2022, 11:03 PM

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে একজনের মৃত্যু

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে একজনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নাহিদ বাটা সিগন্যাল এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।তার বাসা কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকায়।

নাহিদের স্ত্রী ডালিয়া আক্তার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে বাসা থেকে তিনি কর্মস্থলে আসেন।পরে ফেসবুকে স্বামী নাহিদের হাসপাতালে ভর্তির খবর পান তিনি। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহতাবস্থায় রাস্তায় পড়েছিলেন নাহিদ।

নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status