ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 10:55 PM

চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল

চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্রিকেটার মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০ বছর।
সম্পর্কিত খবর

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি স্পিনার। সফল অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায়। সেখান থেকে বাসা বাধে ক্যান্সার। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

মোশাররফ রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। এছাড়া ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status