ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভেরিফিকেশনের জন্য পুলিশকে আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 2:16 PM

ভেরিফিকেশনের জন্য পুলিশকে আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ

ভেরিফিকেশনের জন্য পুলিশকে আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ

পুলিশ ক্লিয়ারেন্স দিতে তথ্য যাচাই-বাছাইয়ের (ভেরিফিকেশন) জন্য আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

আবেদনকারীর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে পরখ করে দ্রুততম সময়ে ক্লিয়ারেন্স দিতে বলেছেন তিনি।

সোমবার ডিএমপি সদরদফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

ডিএমপির ৫০টি থানার মধ্যে কোন কোন ওসি ক্লিয়ারেন্স দিতে কতদিন সময় নিচ্ছেন সদর দপ্তর থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে কোনো পুলিশ সদস্য অর্থ দাবি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন প্রক্রিয়া:

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার পাসপোর্টে দেওয়া স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোন একটি ঠিকানায় আবেদন করবেন। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের দেওয়া জন্ম সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ক্যান করতে হবে।

আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে আপনার পক্ষে দেশে যে কেউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দিয়ে পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপির স্ক্যানকপি প্রয়োজন।

যদি কুরিয়ারযোগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তবে তা আবেদন ফর্মে উল্লেখ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status