ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মেহজাবীনের জন্মদিনে যা বললেন আদনান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 1:07 PM

মেহজাবীনের জন্মদিনে যা বললেন আদনান

মেহজাবীনের জন্মদিনে যা বললেন আদনান

টেলিভিশন কিংবা ওটিটিতে এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে।

আজ (১৯ এপ্রিল) এই অভিনেত্রীর জন্মদিন। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন তিনি। বরাবরের মতোই তিনি এ বছরের এই দিনটা তিনি একান্তে সময় কাটাবেন পরিবারের সঙ্গে। এমনটা নিশ্চিত করেছেন আরটিভি নিউজকে।

এদিকে মেহজাবীন আজকের এই দিনটা নিজস্বভাবে কাটাতে চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে জন্মদিনের উইশ করে যাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও অগনিত ভক্তরা।

এই তালিকায় বিশেষভাবে রয়েছেন একজন। তিনি মেহজাবীনের প্রেমিক জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই প্রিয়তমাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তিনি।

তাদের একটি ছবি দিয়ে ক্যাপশনে শুভেচ্ছা জানাতে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, চমৎকার হৃদয়ের মানুষ মেহজাবীন চৌধুরী। তুমি আমার সারা বছরের শক্তি ও সাহস। তুমি আমার উজ্জ্বল নক্ষত্র।’

প্রসঙ্গত, মেহজাবীন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এ ছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status