ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ফিলিস্তিন সংকট সমাধানের তাগিদ পুতিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 10:52 AM

ফিলিস্তিন সংকট সমাধানের তাগিদ পুতিনের

ফিলিস্তিন সংকট সমাধানের তাগিদ পুতিনের

পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলের হামলার পর বর্তমান পরিস্থিতি কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন। খবর আনাদোলুর।

টেলিফোন আলাপে পুতিন আশা প্রকাশ করেন, জেরুজালেমে যাতে বড় ধরনের কোনো সংঘাত বা উত্তেজনা না ছড়ায়।

ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে পশ্চিমতীর ও জেরুজালেম নিয়ে দুই নেতার এ আলোচনার কথা জানিয়েছে।  

এ সময় পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনাই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

পুতিন ও আব্বাস দুই দেশের মধ্যে ব্যাবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন।  

২০০২ সালে মধ্যপ্রাচ্যের পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।

পশ্চিমতীর ও জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোনের সঙ্গেও আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। পবিত্র আল-আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৮০ সালে ইহুদিবাদী দেশটি গোটা জেরুজালেমই জবরদখল করে নেয়।

তখন থেকেই তারা আন্তর্জাতিক আইনভঙ্গ করে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ইসরাইল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status