|
রাজধানীর মিরপুরে সাংবাদিক নিখোঁজ, থানায় জিডি
নতুন সময় ডেস্ক
|
![]() রাজধানীর মিরপুরে সাংবাদিক নিখোঁজ, থানায় জিডি নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সাগুফতা কোরাইশী বলেন, 'গত শুক্রবার কোরবানির ঈদের দিন রাত আনুমানিক ১১ টার দিকে বাসার জন্য বাজার করতে বাসার সামনের পল্লবী শপিং সেন্টারে যায়। তার পর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছি না আমরা। গত দুই দিন যাবৎ অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে আমরা থানায় একটি সাধারণ ডাইরি করি।' সাগুফতার আশঙ্কা জসিম উদ্দিন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং বাংলা ব্লগসাইটে নানা বিষয়ে লেখা লেখি করে থাকেন তার জন্য কেউ তাকে গুম অথবা মেরে ফেলতে পারে। এর আগেও নানান অপরিচিত নাম্বার থেকে তাদের পরিবারের লোকদের হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে অনেক বার ফোন এসেছে। যাতে সে পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টাল এবং বাংলা ব্লগসাইটে কোনো প্রকার লেখা লেখি না করেন। যদি করেন তাহলে তারা তার স্বামী এবং তাদের ফ্যামিলির অনেক বড় ক্ষতি করার হুমকি দেন । সেই আশঙ্কা থেকে তার পরিবার সংশ্লিষ্টদের নিকট সবিনয় অনুরোধ করেছেন যেন তার স্বামীকে সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরিয়ে দেয়া হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
