ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শাহবাজ শরিফকে যা বললেন সৌদি যুবরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 10:20 PM

শাহবাজ শরিফকে যা বললেন সৌদি যুবরাজ

শাহবাজ শরিফকে যা বললেন সৌদি যুবরাজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি যুবরাজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে উষ্ণ অভিনন্দন জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলাপকালে শাহবাজ শরিফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানকে তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগতি এবং উন্নয়ন অর্জনের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এ সময় শাহবাজ শরিফ সৌদি আরবের ঐতিহাসিক ও অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এছাড়া তারা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগসহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status