ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে সৌদি খেজুরের চাষ বাড়ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 10:26 PM

দেশে সৌদি খেজুরের চাষ বাড়ছে

দেশে সৌদি খেজুরের চাষ বাড়ছে

আমাদের দেশে সৌদি আরবের খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতারের জন্য খেজুরের চাহিদা বেড়ে যায়। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আমাদের দেশে প্রতি বছর প্রায় ৩০ হাজার টন খেজুর আমদানি করা হয়। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয়।

খেজুর মানবদেহের অনেক উপকার করে থাকে। এক কেজি খেজুর মানুষের শরীরে ৩ হাজার ৭৭০ ক্যালোরি জোগান দেয়। মরু অঞ্চলের ফল হচ্ছে খেজুর। আমাদের বাংলাদেশে সৌদি খেজুরের চাষ হচ্ছে। এই অসম্ভব ব্যাপারটি সম্ভব করেছে দেশের বেশকিছু উত্সাহী কৃষক।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সৌদি খেজুরের চাষ হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ঢাকা, কুষ্টিয়া, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সৌদি খেজুরের চাষ হচ্ছে। চাষিরা জানান, খেজুরের চারা রোপণের তিন থেকে চার বছর পর ফল আসে। বীজের চারার চেয়ে কলমের চারায় ফলন তাড়াতাড়ি আসে। বাংলাদেশের মাটি এবং জলবায়ু সৌদি খেজুরের চাষের জন্য খুবই উপযোগী।

সৌদি খেজুর চাষ তেমন জটিল কিছু নয়। উপযুক্ত এবং উঁচু জায়গা যেখানে বৃষ্টির পানি জমতে পারে না তেমন জায়গা নির্ধারণ করে জমি খেজুর চাষের জন্য তৈরি করতে হবে। সৌদি খেজুর চাষের ব্যাপারে কিছু ধারণা নিতে পারলে এ খেজুর চাষ তেমন জটিল কিছু নয়।

তবে সৌদি খেজুরের চারা রোপণের আগে স্ত্রী-পুরুষ গাছ দেখে নিতে হবে। বাগান তৈরির সময় স্ত্রী-পুরুষ গাছ দেখে এবং নিয়ম অনুযায়ী রোপণ করতে হবে। সৌদি খেজুরের চাষ খোলামেলা উন্মুক্ত স্থানে হওয়া উত্তম। কারণ খেজুর গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো না পেলে ভালো ফলন আসবে না।

চাষিরা জানান, আমাদের দেশে উৎপাদিত সৌদি খেজুরের মান বেশ উন্নত। আমাদের দেশে ১৬ প্রজাতির সৌদি খেজুর উৎপন্ন হচ্ছে। এর মধ্যে রয়েছে আজওয়া, আনবারা, সুক্কারী, বারহি, মরিয়ম, রুথান জাতের খেজুর। আমাদের দেশে উৎপাদিত উন্নতমানের সৌদি খেজুর বাজারে বিক্রি হয় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status