ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিকেটের জন্য নাপিত বাবার হাতে মারও খেয়েছেন তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 2:18 PM

ক্রিকেটের জন্য নাপিত বাবার হাতে মারও খেয়েছেন তিনি

ক্রিকেটের জন্য নাপিত বাবার হাতে মারও খেয়েছেন তিনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দারুণ ফর্মে রয়েছে সঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালস। প্রথমবারের আইপিএল জয়ীরা নতুন মৌশুমে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এগোচ্ছেন ভালোভাবেই। এর মাঝে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থানের হয়ে অভিষেক হয়েছে পেসার কুলদীপ সেনের।

বলা যায় অভিষেকেই বাজিমাত করেছেন কুলদীপ সেন। নিজের ৪ ওভারের কোটায় ৩৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন সেট ব্যাটসম্যান দীপক হুডাকে। দুরন্ত আইপিএল অভিষেকের পর কুলদীপের বাবা জানিয়েছেন, ক্রিকেট খেলার ঝোঁকের কারণে আগে কুলদীপ তার কাছে মার-ও খেয়েছে। সেই পুত্রই এখন তাকে গর্বিত করেছে।

পেশায় নাপিত কুলদীপের বাবা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি আজ খাবার সময়ও পাইনি। আজ বহু খদ্দের দোকানে ভিড় করেছে। ৩০ বছর ধরে এটাই আমার পেশা। আজ নিজের পুত্রের জন্য ভীষণ ভালো লাগছে।

তিনি আরো বলেন, ও আমাকে গর্বিত করেছে। এর আগে ওর ক্রিকেট খেলার প্যাশনকে কখনই সমর্থন করিনি। স্কুলে পড়ার সময় ক্রিকেট খেলার জন্য ওকে কত মারধোর, বকাঝকা করেছি। তবে ও কখনও নিজের স্বপ্নকে ছেড়ে দেয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status