ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ইউরোপীয় ইউানয়নের ১৮ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা রাশিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 10:40 AM
সর্বশেষ আপডেট: Saturday, 16 April, 2022, 11:52 AM

ইউরোপীয় ইউানয়নের ১৮ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

ইউরোপীয় ইউানয়নের ১৮ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

ব্রাসেলস থেকে ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউানয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে শুক্রবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইইউর এই ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে চলে যেতে হবে। খবর আনাদোলুর।

রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে নিন্দা করে ইইউ বলেছে, মস্কোর নেওয়া শুক্রবারের এই সিদ্ধান্তের কোনও ভিত্তি নেই। পুরোপুরিভাবে পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত মার্চ মাসের শেষে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক সমন্বিতভাবে একটি নির্দেশ দিয়ে মোট ৪৩ জন রুশ দূতাবাস কর্র্মীকে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিস্কার করেছে।

এরপর গত ৫ এপ্রিলে ইইউ ১৯ রুশকে তাদের কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ধারনা করা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোর এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার জন্যই ইইউ কূটনীতিকদের রাহিষ্কার করছে রাশিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status