ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 12:31 AM

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল

ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর গুজবে সয়লাব হয়েছিল ফেসবুক। অনেকেই না জেনে তাদের প্রিয় ক্রিকেটারের ছবি পোস্ট করে তার আত্মার শান্তি কামনা করেন।

কিন্তু না; তুলনামূলক ভালোই আছেন মোশাররফ। হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

মোশাররফ রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছেন। এজন্য আজ দুপুরে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি। যদিও আগামী সপ্তাহে কেমোথেরাপির ডেট আছে।’

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন রুবেল।  সুস্থ হতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন।

সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে ডাক্তার দেখিয়ে আসেন। তবে দেশে ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি অবস্থার বেশ অবনতি হলে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে।

বেশ কিছুদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করায় বাসায় নেওয়া হয়েছে জাতীয় দলের এ সাবেক তারকাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status