ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ঢাকা বিমান বন্দরে লুটরাদের কবলে রেমিট্যান্স যোদ্ধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 April, 2022, 12:23 AM

ঢাকা বিমান বন্দরে লুটরাদের কবলে রেমিট্যান্স যোদ্ধা

ঢাকা বিমান বন্দরে লুটরাদের কবলে রেমিট্যান্স যোদ্ধা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ এপ্রিল ৩টায় লুটেরাদের কবলে পড়েন এক রেমিট্যান্স যোদ্ধা পরিবার।

উল্লেখ্য, সৌদিআরবের  দাম্মাম থেকে বিজি ৩০৫০ ফ্লাইটে ২.৫৭ মিনিটে স্বস্তীক নামেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুচীপাড়ার  বাসিন্দা আইয়ুব হোসন ও মাজেদা বেগম।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও ইমিগ্রেশন সম্পন্নকরণের পর গেট দিয়ে বেরুনোর আগ মুহুর্তে  এই চিহ্নিত লুটেরাদের কবলে পড়েন।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের পোশাক ও একটি ওয়াকিটকি নিয়ে ৬ সদস্যের এই লুটেরারা অভিনব কায়দায় তাদের মিশন শুরু করে।

তারা মাজেদা বেগমের অলংকারের কাগজপত্র দাবী করেন। একপর্যায়ে  মাজেদা বেগমকে ধাক্কা দিয়ে নাকের ফুল সহ সমুদয় অলংকার খুলতে বাধ্য করেন। যাচাই বাছাই করার কথা বলে সোনার গহনা ও মুল্যবান সামগ্রী নিয়ে সটকে পড়ে তারা।

এ প্রতিবেদকের সাথে কথা বলে ঘঠনার সত্যতা স্বীকার করেন রেমিট্যান্স যোদ্ধা এই দম্পতি । তারা বলেন,বিমান বন্দরের সিসিটিভি  ফুটেজ পর্যবেক্ষণ করলে গঠনার প্রমাণ মিলবে।

শারীরিক অসুস্থতার জন্য থানায় মামলা না করলেও সহসায় আইনের  আশ্রয়  নিবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status