ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
স্যুট পরে সুইমিংপুলে ওয়াসিম আকরাম, (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 3:39 PM
সর্বশেষ আপডেট: Friday, 15 April, 2022, 4:08 PM

স্যুট পরে সুইমিংপুলে ওয়াসিম আকরাম, (ভিডিও)

স্যুট পরে সুইমিংপুলে ওয়াসিম আকরাম, (ভিডিও)

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম আকরাম স্যুট পরা অবস্থায় সুইমিংপুলে নামা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন । এর ক্যাপশনে তিনি লিখেছেন, গরিব ও মূর্খের মতামত কখনই নেওয়া উচিত নয়।

গত বছর খালি গায়ে সুইমিংপুলে নেমে ট্রলের শিকার হয়েছিলেন বলে জানান ওয়াসিম। সেই সময় তাকে ‘দাদা’ বলে সম্বোধন করে ফেসবুকে ট্রল করা হয়েছিল। ওই ক্ষোভটা পুষে রেখেছিলেন তিনি।

এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার স্যুট পরে সুইমিংপুলে নামেন ওয়াসিম।

পাকিস্তানের সংবাদমাধ্যমে ট্রিবিউনের খবরের বলা হয়, ট্রলের জবাব দিতে ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম স্যুট পরে সুইমিংপুলে নেমেছিলেন। ব্যঙ্গাত্মকভাবেই জবাব দিয়েছেন তিনি।


বিশ্বের সর্বকালের সেরা বাঁহাতি পেস বোলার মনে করা হয় পাকিস্তানের সাবেক এ ক্রিকেট তারকাকে। বল হাতে ২২ গজে ছড়ি ঘুরিয়েছেন বহুবার।
তার শিকারে পরিণত হয়েছেন অনেকেই। একটু দেরি হয়ে গেলেও ট্রলের জবাবটা দিতে ভোলেননি তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status