ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
আইপিএল: রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 12:41 PM

আইপিএল: রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাট

আইপিএল: রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে রাজস্থানকে ৩৭ রানে পরাজিত করেছে গুজরাট।

গুজরাটের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৫৯ তুলে রাজস্থান। রয়্যালসদের হয়ে জস বাটলার ২৪ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

শিমরন হেটমায়ার করেছেন ১৭ বলে ২৯। এছাড়া রাজস্থানের অন্য কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেনি। গুজরাটের লোকি ফার্গুসন ও যশ দায়াল ৩টি করে উইকেট নেন।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নামে গুজরাট টাইটান্স। ম্যাথু ওয়েড, শুভমান গিল ও বিজয় শংকর সুবিধা করতে না পারলেও গুজরাটকে বড় স্কোরের নিয়ে যান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অভিনব মনোহর। ২০ ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯২। ৫২ বলে ৪টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন হার্দিক। ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন অভিনব। শেষদিকে মাত্র ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

ম্যাচসেরা হয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের বিপক্ষে জয়ের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে গুজরাট। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে কলকাতা দুইয়ে। রাজস্থানের অবস্থান তিনে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status