ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আইপিএল খেলা শ্রীলংকার ক্রিকেটারদের যা বললেন রানাতুঙ্গা
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Thursday, 14 April, 2022, 8:31 PM

আইপিএল খেলা শ্রীলংকার ক্রিকেটারদের যা বললেন রানাতুঙ্গা

আইপিএল খেলা শ্রীলংকার ক্রিকেটারদের যা বললেন রানাতুঙ্গা

ঋণে জর্জরিত শ্রীলংকায় ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের ৭৪ বছর পরও সবচেয়ে বড় সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্রটি।

খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নতুন সংকট অতীতের সবকিছু ছাপিয়ে গেছে। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে খাদ্য। চাকরি নেই, বিদ্যুৎ নেই। যে কারণে বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে এসেছেন।

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল দ্বীপদেশটি। নিঃস্ব হয়ে আসা মানুষের হাহাকার চারদিকে। তাদের পাশে আইপিএল খেলা ক্রিকেটারদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

এবারের আইপিএলে শ্রীলংকার খেলোয়াড় আছেন পাঁচজন—হাসারাঙ্গা, চামিরা, মহিশ তিকসানা, চামিকা করুনারত্নে ও ভানুকা রাজাপক্ষে।

শ্রীলংকার সাবেক মন্ত্রী রানাতুঙ্গা ওয়ানন্দি হাসারাঙ্গা–দুষ্মন্ত চামিরাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রীলংকা বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলছে। তারা নিজেদের দেশ নিয়ে কোনো কথা বলছে না। দুর্ভাগ্যজনকভাবে, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। এই ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করছে। তারা নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে।

এএনআইকে রানাতুঙ্গা আরও বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তরুণ ক্রিকেটারদের মতো হাসারঙ্গা-চামিরাদের এগিয়ে আসতে হবে। তাদেরও কথা বলতে হবে। যখন কোনো কিছু ভুল পথে যাবে, এর বিরুদ্ধে কথা বলার মতো সাহস থাকতে হবে আপনার। এটা দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status