ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বৃদ্ধের হাতে কামড় দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 5:07 PM

বৃদ্ধের হাতে কামড় দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বৃদ্ধের হাতে কামড় দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

পাবনার সাঁথিয়া উপজেলার তেঁথুলিয়া গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার সময় বৃদ্ধের হাত কামড়ে দিয়ে পালিয়ে রক্ষা পেয়েছে সে।

অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন। আর ওই শিশু তেঁথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে তেঁথুলিয়া আশ্রয়ণ কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে তেঁথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী আশ্রয়ন প্রকল্পের বাড়িতে ফিরছিল। এ সময় তেঁথুলিয়া মাঠের মধ্যে ওই গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ছাত্রীর মুখ চেপে ধরে একটি ঘাসের জমিতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুলছাত্রী বৃদ্ধের হাতে কামড় দেয়। ছাত্রীর মুখ থেকে বৃদ্ধ হাত সরাতেই সে চিৎকার শুরু করে। এ সময় মাঠে থাকা কৃষকরা এগিয়ে এলে জালাল উদ্দিন পালিয়ে যান।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার (১৩ এপ্রিল) সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status