গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছর ঈদের আগ মুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল থেকে বাজারে নতুন টাকার নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এসব নতুন টাকা নিতে পাওয়া যাবে ৩২টি ব্যাংকের মাধ্যমে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিতরণ বা বিনিময় করা হবে।এসব নোটের মধ্যে থাকবে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট।তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
এছাড়া একই সময়ে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও নতুন নোট দেওয়া হবে।