ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কফি-লেবুর মিশ্রনে ঝটপট কমবে মেদ, জানুন রোগা হওয়া কত সহজ
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Thursday, 14 April, 2022, 3:00 PM

কফি-লেবুর মিশ্রনে ঝটপট কমবে মেদ, জানুন রোগা হওয়া কত সহজ

কফি-লেবুর মিশ্রনে ঝটপট কমবে মেদ, জানুন রোগা হওয়া কত সহজ

ওজন বেড়ে যাওয়ার চোটে একটু হাঁটলেই হাফ ধরছে। হাজার ব্যায়াম, হাজার ডায়েট অনুসরণ করেও লাভ কিছু হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মেদ কমাতে কিন্তু কড়া ডায়েটে থাকা অত্যন্ত জরুরি। সঙ্গে এক্সারসাইজ মাস্ট। কিন্তু আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু জিনিস, যা খেলে ম্যাজিকের মতো মেদ ঝরবে শরীর থেকে। তা হল লেবু আর কফি । কীভাবে খাবেন?

একটি কাপে তিন চামচ কফি নিন। তার মধ্যে একটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। গরম পানি ঢেলে সকালে খালি পেটে নিয়মিত পান করুন। দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার মেদ ঝরবে।

একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ গুড় ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজতে দিন। পরের দিন সকালে সেই পানিতে লেবুর রস মিশিয়ে খালি পেটে খেতে পারেন। মেদ কমাতে এই পানীয়ও দারুণ সাহায্য করবে।

অনেকেই ব্ল্যাক কফি পান করেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্ল্যাক কফি পান করলে চটজলদি রোগা হওয়া যায়। তবে এর মধ্যে অল্প গোলমরিচ এবং পাতি লেবুর রস মিশিয়ে নিলে দ্রুত ফল পাওয়া যাবে।

দুধ ছাড়া চায়ের সঙ্গে অল্প কফি মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে, দিনে অন্তত দুবার পান করুন। ইচ্ছে করলে, ফ্রিজে রেখে ঠান্ডা করেও পান করতে পারেন। মেদ কমাতে খুব সাহায্য করবে এই পানীয়।

তবে শুধু এই পানীয় খেলেই হবে না। বিশেষজ্ঞদের কথায়, মশলাযুক্ত খাবার খাওয়া কমাতে হবে। নিয়মিত এক্সারসাইজও করতে হবে। তবেই মেদ কমবে সঠিক নিয়মে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status