ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 3:03 PM

ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

পবিত্র রমজানে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে নৃশংস হামলা এটি। খবর এবিসি নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পশ্চিমতীরে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল।

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ১৪ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা তাকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ নিহত হয়েছে। এ ছাড়া রামাল্লায় ইসরাইলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে আরেক ফিলিস্তিনি নিহত হন।

বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে ইসরাইল।তাদেরকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status