ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পুরুষদের কপালে প্রতিবাদের ‘টিপ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 April, 2022, 11:49 AM

পুরুষদের কপালে প্রতিবাদের ‘টিপ’

পুরুষদের কপালে প্রতিবাদের ‘টিপ’

রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। লতা সমাদ্দার অভিযোগ করেন, সেই সময় তিনি প্রতিবাদ জানালে তার গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি।

এদিকে শিক্ষিকার সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের শিল্পী-কুশলী কপালে টিপ লাগানো ছবি পোস্ট করে যার যার মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। শিল্পীদের সম্মিলিত ও স্বেচ্ছাপ্রণোদিত এমন প্রতিক্রিয়া শেষ কবে এসেছে, তা নিশ্চিত করে বলা মুশকিল। শিল্পীদের এই প্রতিবাদের পালে মূলত হাওয়া লাগে কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার কণ্ঠস্বর ধরে। তিনি জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, ‘দেশের কোন আইনে আছে টিপ পরা যাবে না?

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ জানিয়ে জীবন আহমেদ নামে ফটো সাংবাদিক ফেসবুক ওয়ালে লিখেছেন, “পুলিশের পোশাক পরা ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে অশ্রাব্য ভাষায় গালি দেয়। আমরা স্বপ্ন দেখি ইউরোপ-আমেরিকার মতো, কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা ও চিন্তাভাবনা আফগানিস্তানের মতো। ”

এদের সঙ্গে যোগ দিয়েছেন ছোট পর্দার অভিনেতা মনোজ প্রামাণিক। রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জানিয়েছেন অভিনব প্রতিবাদ। তিনি নিজের কপালে টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে কিছু না লিখলেও নীরবভাবেই কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status